বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাঁচ বছর ব্যাপী যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তাতে বাংলা ও গণিত বিষয়ের দক্ষতা বৃদ্ধির জন্য অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণের উদ্দেশ্যসমূহ (Learning Objectives)
১. শিক্ষার্থীর ভাষাদক্ষতা অর্জন করানোর জন্য শিক্ষকের দক্ষতার উন্নয়ন করা
২. শিক্ষার্থীর পড়তে শেখা ও পড়ে শেখার সামর্থ্য উন্নয়নে শিক্ষককে আরও পারদর্শী করে তোলা
৩. ভাষা শিখনে সম্পূরক উপকরণ ব্যবহারের কৌশল অনুশীলন করা
৪. শ্রেণিকক্ষে বাংলা বিষয়ে মূল্যায়ন কৌশল প্রয়োগ করার দক্ষতা বাড়ানো